চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় মাথা ঘুরে রাস্তায় পড়ে এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যায় আকস্মিকভাবে এ মৃত্যুর ঘটনা ঘটে।
ঘটনার পর খবর পেয়ে বাকলিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি করছে। বর্তমানে ওই নারীর মরদেহ নতুন ব্রিজ এলাকাতেই রয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ টিম ও স্থানীয়দের পক্ষ থেকে নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কেউ যদি ওই নারীর পরিচয় জেনে থাকেন বা তাঁর পরিবারের কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিকটস্থ পুলিশ অথবা নতুন ব্রিজ এলাকায় দায়িত্বরত পুলিশ টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সিটিজিপোস্ট/এমএইচডি







